Thursday, June 25, 2026

নববধূকে বেদম ছড়িপেটা নাবালক দেওরের! ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিয়ের আচার শুনলে চমকে উঠবেন। সেই আচার অনুযায়ী একে অপরকে ছড়ি দিয়ে মারছিলেন নববধূ এবং তার দেওর। নিয়মরক্ষার খাতিরে নববধূ আস্তে আস্তে মারছিলেন। কিন্তু বৌদিকে ছড়ি দিয়ে জোরে জোরে মারছিল বালক দেওর। কারও চোখ এড়ায়নি । বৌদিকে এভাবে ছড়িপেটা করার কারণে বকুনিও খায় ওই বালক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।‌ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে,
বিয়ে করে স্বামীর সঙ্গে প্রথম বার শ্বশুরবাড়িতে পা রেখেছেন নববধূ। শুরু হয়েছে বিভিন্ন আচার। তার মধ্যেই একটি আচার অনুযায়ী, নববধূ এবং তাঁর দেওরের একে অপরকে ছড়ি দিয়ে মারার কথা। সেই অনুষ্ঠান শুরুও হয়। তবে কিছু ক্ষণ পরেই অনুষ্ঠানের মজা বদলে যায় উদ্বেগে। বৌদিকে ছড়়ি দিয়ে জোরে জোরে মারতে থাকে দেওর। তাকে আটকানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি।
এর পর বাড়ির বড়রা গিয়ে নিরস্ত করে ওই বালককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। শুধু লাইকই পড়েছে প্রায় পাঁচ লক্ষ। খুদে দেওরের ব্যবহার নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...