Friday, June 26, 2026

স্নাতক স্তরে ফের আমূল বদলের পথে ইউজিসি! তীব্র নিন্দা ওয়েবকুপার

Date:

Share post:

স্নাতক স্তরের ক্ষেত্রে ফের বদল আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। চার বছরের স্নাতক স্তরকে কমিয়ে ফের তিন বছরে আনার পরিকল্পনা তাদের। আগামী বছর থেকেই এই শিক্ষানীতি চালু করতে চলেছে কেন্দ্র। বারবার কেন্দ্রের এই পরিবর্তনে কার্যত হিমশিম খেতে হচ্ছে রাজ্যগুলিকে। বিশেষ করে এর প্রভাব পড়ছে পড়ুয়াদের উপর।

কয়েক বছর অন্তর অন্তর নিয়ম বদলানোর ক্ষেত্রে অধ্যাপকদের পাশাপাশি পড়ুয়ারাও দিশাহীন হয়ে পড়ছে। এই গোটা বিষয়টা নিন্দা করেছে ওয়েবকুপা। বছরের কোর্স কোনও পড়ুয়া যদি তিন বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। এমন নিয়মই আনতে চলেছে কেন্দ্র। চার বছরের কোর্স তিন বছরে আর তিন বছরের কোর্স আড়াই বছরে শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই, দাবি কেন্দ্রের।কিন্তু নতুন পদ্ধতির কথা শুনে ধন্দে রাজ্য। এই প্রসঙ্গে ওয়েবকুপার সহ-সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের যথাযথ সেইরকম পরিকাঠামো নেই যেমনটা কেন্দ্র চাইছে। বারবার তাদের এই পদ্ধতি বদলানোয় শিক্ষক এবং পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। নতুন সিস্টেমে এসে পড়াশোনা যতটাও শুরু হয়েছিল সেটাও শেষ করে দিচ্ছে কেন্দ্র। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ১৪৫ টি কলেজ রয়েছে সেখানে বছরে দুবার পরীক্ষার ফল বের করতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে। এছাড়াও চার বছরের কোর্স হলে সে ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি কলেজে ঢুকে যাচ্ছে। এর ফলে পঠন-পাঠনে প্রভাব পড়ছে। এরা পুরো শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে।

আরও পড়ুন- রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে পুনরায় উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...