Friday, June 26, 2026

রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে পুনরায় উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

Date:

Share post:

উপাচার্য নিয়োগের জন্য ফের নতুন করে বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর। তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য নয় শুধুমাত্র রবীন্দ্রভারতী এবং স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজন উপাচার্য। ওই দুই বিশ্ববিদ্যালয়ে যোগ্য উপাচার্য না মেলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা দফতরের তরফে দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যারা উপাচার্য পদের জন্য আবেদন করেছিলেন তারা আর আবেদন করতে পারবেন না। যাঁরা আবেদন করবে তাঁদের ১০ বছরের বেশি অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও গবেষণা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী উপাচার্য নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৯ ডিসেম্বর শীর্ষ আদালতের শুনানির আগে। জানা গিয়েছে, স্বাস্থ্য শিক্ষাবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে প্রার্থীর নাম নির্বাচন করা হয়েছিল আর চাকরি আর মাত্র চার মাস হয়েছে। আইন অনুযায়ী উপাচার্যকে ছয় মাসের বাড়তি সময় দেওয়া যায়। এত অল্প সময়ের জন্য কাউকে উপাচার্য পদে নিয়োগ করা হলে পুনরায় জটিলতা দেখা দেওয়ার আশঙ্কায় সেই নাম বাতিল করা হয়। অপরদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি নির্বাচিত হয়েছিলেন তাঁকে সার্চ কমিটির সদস্যের পছন্দ না হওয়ায় ‘নোট অফ ডিসেন্ট’ দেওয়া হয়েছিল। সেই কারণে বাতিল হয়ে যায় প্যানেল।

আরও পড়ুন- রাস দেখতে যাওয়ার নামে বাড়ি থেকে ডেকে বন্ধুকে খুন! পলাতক অভিযুক্ত যুবক

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...