Saturday, March 14, 2026

কৃত্রিম বৃষ্টিই প্রয়োজন, কেন্দ্রের কাছে অনুমতি চাইল দিল্লির সরকার

Date:

Share post:

দূষণের গোলকধাঁধায় জেরবার রাজধানী দিল্লি (Delhi)। আদালতের কড়া কড়া বার্তা, দিল্লির সরকারের পাশাপাশি কেন্দ্রের তৎপরতার চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে দূষণ। এবার কৃত্রিম বৃষ্টিপাতের (artificial rain) পরিকল্পনা করে অনুমতির জন্য কেন্দ্রকে চিঠি দিল দিল্লির আপ সরকার (AAP Government)। সেই সঙ্গে কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে (Bhupendra Yadav) জরুরি ভিত্তিতে বৈঠক ডাকারও আবেদন জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai)।

দিল্লিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দূষণ কমাতে অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog msit) ব্যবহার করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা (LG V K Saxena) ইতিমধ্যেই জানিয়েছেন সেই পদ্ধতি যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছে সেই সব এলাকায়। সেই পদ্ধতি আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করারও বার্তা দিয়েছিল দিল্লির সরকার। কিন্তু খুব দ্রুত খারাপ হচ্ছে দিল্লির বায়ুদূষণের পরিস্থিতি। ফলে এই মুহূর্তে কৃত্রিম বৃষ্টি এই মুহূর্তের সবথেকে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে দাবি দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাইয়ের (Gopal Rai)। তিনি আরও দাবি করেন, সেপ্টেম্বর থেকে কেন্দ্রের সরকারকে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের বার্তা দিয়েছিল দিল্লির সরকার। সেই সময় থেকে তাঁরা নীরব থেকেছেন। কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই।

অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog mist) প্রয়োগে সাফল্য পেয়ে এবার কৃত্রিম বৃষ্টির পথে দিল্লির প্রশাসন। কৃত্রিম মেঘ (cloud seeding) তৈরি করে এই কৃত্রিম বৃষ্টি আনা সম্ভব বলে জানানো হয়েছে দিল্লির তরফে। এর ফলে দূষিত বায়ু ধুয়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হবে। তাতে বায়ু দূষণের মাত্রাও কমবে বলে দাবি পরিবেশ মন্ত্রকের। মরুশহর দুবাইতে গত এক দশক ধরে কৃত্রিম মেঘ তৈরি করে এভাবেই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে। যদিও সেখানে এত দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চালানোর কারণে বন্যাও হয়েছে।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...