Monday, February 23, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচন জিতে দেখাও: হুমায়ুনকে কেন চ্যালেঞ্জ ফিরহাদের!

Date:

Share post:

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জিতি আমরা। যারা বড় বড় কথা বলে, তাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একটা নির্বাচন জিতে দেখাও“- তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য নিয়ে পাল্টা তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এখনই পুলিশমন্ত্রী করা হোক বলে কয়েকদিন ধরে হাওয়া গরম করছেন বিধায়ক হুমায়ুন কবীর। এর পাল্টা ফিরহাদের মন্তব্য, সঠিক সময়ে দায়িত্ব হাতে নেবেন অভিষেক। সেই নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না।

তৃণমূলের ‘সেনাপতিকে’ উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে ‘দিদির লোড কমবে’-এমন মন্তব্য করেন দলের বিধায়ক হুমায়ুন (Humayun Kabir)। অভিষেককে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া উচিৎ বলেও মত প্রকাশ করেন তিনি। এরই পাল্টা তাঁকে ধুয়ে দেন ফিরহাদ (Firhad Hakim)। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম। বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন উনি। একটা-আধটা অপরাধমূলক ঘটনা সারাজীবনই ছিল। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের সময়েও ছিল এমন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। উনি নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না।”

আরও খবর: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া!ট্যাব কেলেঙ্কারিতে নয়া তথ্যে তাজ্জব তদন্তকারীরা

অভিষেক প্রসঙ্গে ফিরহাদ বলেন, “অভিষেক আমাদের সন্তান। ঠিক সময়ে আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সব করতে পারেন।” এর পরেই তোপ দেগে তৃণমূল নেতার মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জিতি আমরা। যারা বড় বড় কথা বলে, তাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একটা নির্বাচন জিতে দেখাও।”








spot_img

Related articles

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...