Tuesday, May 26, 2026

প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, অভিনেত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

৪৬ বছরের দাম্পত্যে ইতি, মঙ্গলের সকালে না ফেরার দেশে অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat DebVarma)। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শোকাহত পরিবার। খবর পাওয়া মাত্রই অভিনেত্রীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে ভরত শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। ৮৩ বছর বয়সে প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) জামাই। শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান এই পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। ভরত দেববর্মার মৃত্যুতে এক শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষকে হারিয়েছেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন সাংসদ -অভিনেত্রী এই মুহূর্তে দিল্লিতে আছেন। তিনি কলকাতায় আসা মাত্রই গ্রিন করিডোর করে মুনমুনকে নিয়ে আসা হবে বলে জানিয়ে দেন মমতা।।

ত্রিপুরার রাজ পরিবারের সন্তানের সঙ্গে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন সুচিত্রা। ক্যারিয়ারের মধ্য গগনেই মনের মানুষ খুঁজে পান মুনমুন। প্রায় সাড়ে চার দশকের দাম্পত্যের পর এবার পাকাপাকি ভরত – মুনমুনের মাঝে ব্যবধান তৈরি করে দিল মৃত্যু। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেববর্মার ছেলে ভরতের। সিনেমার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনদিনই যুক্ত হননি তিনি। ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মহানায়িকার মেয়ের সঙ্গে। এরপর রাইমা-রিয়ার জন্ম। দুই মেয়েকেও সমানভাবে নিজেদের ক্যারিয়ারের ফোকাস করতে উৎসাহ যুগিয়ে গেছিলেন বাবা। দু-মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে রাইমা (Raima Sen) জানিয়েছিলেন ভরত দেববর্মা তাঁর কাছে রকস্টার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়া-রাইমা দুজনেই।

Related articles

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...