Sunday, April 5, 2026

গ্যাস চেম্বার রাজধানী! এবার দিল্লিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু অনলাইন ক্লাস

Date:

Share post:

গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। বাতাসের গুণমান ছাপিয়ে গিয়েছে ভয়ংকরের গণ্ডিও। এই অবস্থায় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের নির্দেশ দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। আগামী ২৫ তারিখ থেকে পুনরায় অফলাইনে ক্লাসের নির্দেশ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

প্রসঙ্গত, রবিবারই কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লি এনসিআরে দূষণ পরিস্থিতি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করে একাধিক নির্দেশিকা জারি করেছে। এর পরেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারদের জন্য অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি বিশ্ববিদ্যালয়।

বলা বাহুল্য, দিল্লিই এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দূষণ কমানোর অনেক চেষ্টা করেও ফল মিলছে না। স্কুলে আগেই শুরু হয়েছে অনলাইনে পঠন পাঠন। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে বাইরে থেকে কোনও ধরনের ট্রাকের ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে আগেই। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস বহনকারী ট্রাকগুলিকে দিল্লিতে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- শুরুতেই হোঁচট! চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকল টয়ট্রেনের ইঞ্জিন, দুর্ভোগ রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটিতেও

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...