Saturday, April 4, 2026

বাসের সহযাত্রীদের মধ্যে গন্ডগোল, ভাঙচুর শিয়ালদহ স্টেশন সংলগ্ন পুলিশ কিয়স্কে !

Date:

Share post:

বাসের মধ্যে গন্ডগোলের জেরে উত্তপ্ত শিয়ালদহ স্টেশন চত্বর। ভাঙচুর চালানো হলো পুলিশ কিয়স্কে। চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠায় বাসযাত্রীরা বিশ্বকর্মা সাউ নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) পাশে ট্রাফিক গার্ডের হাতে তুলে দেন। বিবি গাঙ্গুলী স্ট্রিটের সেই বাসিন্দাকে পুলিশ কিয়স্কে বসিয়ে রাখা হয়। খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তের আত্মীয়রা সেখানে ভিড় জমাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির চেনা পরিচিতরা বাঁশ দিয়ে বেলেঘাটা রোডে ট্রাফিক পুলিশের ওই কিয়স্ক ভাঙচুর করে বলে অভিযোগ।

ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। যাঁদের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সেই পুলিশের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। কীভাবে দিনেদুপুরে শিয়ালদহ স্টেশন লাগোয়া পুলিশ কিয়স্কে এমন ভাঙচুর হল, নজরদারি কেন ছিল না, পুলিশ পালটা কোনও পদক্ষেপ কেন নিল না? এসব প্রশ্নও উঠছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে বাধাদান, হামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...