Saturday, April 4, 2026

নিম্নমুখী কলকাতার পারদ, জেলায় জেলায় ভরপুর শীতের আমেজ

Date:

Share post:

শীতের প্রথম স্পেলে দক্ষিণবঙ্গ জুড়ে পারদ পতন। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) এবার আঠারোর ঘরে। বাঁকুড়ায় তাপমাত্রা ১৬, পুরুলিয়াতে ১২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ। রাজ্যের ৭ জেলায় কুয়াশা জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গোটা সপ্তাহ জুড়েই শীতের স্পেল বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যদিও এদিন সকালে পরিষ্কার আকাশেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছেন পর্যটকরা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে রোদের দেখা মিললেও তাতে গরম অনুভুতি একেবারেই নেই। সন্ধ্যের পর থেকে উত্তরের হাওয়ায় রীতিমতো শিহরণ জাগছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আগামী ৪/৫ দিন এরকমই তাপমাত্রা থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

এক নজরে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (সেলসিয়াস)-

  • পুরুলিয়া ১২ ডিগ্রি
  • শ্রীনিকেতন ১৩ ডিগ্রি
  • ঝাড়গ্রাম ১৪ ডিগ্রি
  • বর্ধমান ১৫ ডিগ্রি
  • বাঁকুড়া ১৬ ডিগ্রি
  • কলকাতা ১৮ ডিগ্রি

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...