Tuesday, February 24, 2026

মন্দারমণির হোটেল নিয়ে বিকল্প স্থায়ী সমাধানের রাস্তা খুঁজছে প্রশাসন, শুক্রবার মামলা শুনানি

Date:

Share post:

কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত স্বস্তিতে ব্যবসায়ীরা। তবে, শুক্রবার পরিবেশ আদালতের বিরুদ্ধে করা মামলার শুনানির দিকেই তাকিয়ে রয়েছে মন্দারমণি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে, বিকল্প স্থায়ী সমাধানের রাস্তা খুঁজছে প্রশাসন।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণি সমুদ্র সৈকতে ১৪৪টি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসন। ২০, ২১ ও ২২ নভেম্বর- সঠিক নথি নিয়ে জেলশাসকের দফতরে দেখা করার নোটিশ জারি করা হয়। কারণ, উপকূল বিধি লঙ্ঘনের (কোস্টাল রেগুলেশন জোন-আইন) অভিযোগে মন্দারমণির ১৪০টির বেশি হোটেলকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছিল জাতীয় পরিবেশ আদালত। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বুলডোজার চলবে না। ফলে এখন ভাঙা পড়ছে না মন্দারমণির ১৪৪টি হোটেল। ফলে হিয়ারিং-এর নোটিশও বাতিল করেছে জেলা প্রশাসন।

সূত্রে খবর, হোটেলগুলির সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে বলে স্থায়ী বিকল্প সমাধানের পথ খুঁজছে জেলা প্রশাসন। এখন শুক্রবার আদালত কী রায় দেয়-সেটাই দেখার।








spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...