Monday, March 16, 2026

শান্তনুকে পদ থেকে সরানোর আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি সুদীপ্তর

Date:

Share post:

কাউন্সিলের বৈঠকে পর পর ৬ বার অনুপস্থিত। তৃণমূল নেতা ডাঃ শান্তনু সেনকে (Shantanu Sen) রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পদ থেকে সরানো আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন সংস্থার সভাপতি তথা তৃণমূল (TMC) বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Ray)। ওই পদে অন্য কাউকে মনোনীত করার আবেদনও জানানো হয়েছে।

মঙ্গলবার, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাঠানো চিঠিতে ৬টি তারিখ উল্লেখ করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। তাঁর অভিযোগ, ওই তারিখগুলিতে কাউন্সিলের বৈঠক হলেও তাতে হাজির হননি শান্তনু। কাউন্সিলের নিয়মানুযায়ী, পর পর তিনটি বৈঠকে যদি কোনও সদস্য উপস্থিত না হন, তবে তাঁর সদস্যপদ বাতিল হবে। শান্তনু ৬টি বৈঠকে অনুপস্থিত। সেই কারণেই তাঁর সদস্যপদ বাতিলের আর্জি জানান সুদীপ্ত। শান্তনু ছাড়াও কাউন্সিলের বাকি দুই সদস্য- নির্মল মাজি ও সৌরভ পাল। একই সঙ্গে শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করার আর্জিও জানান সুদীপ্ত (Sudipto Ray)।










spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...