Saturday, March 14, 2026

ঘুষকাণ্ডের খবর আসতেই বিপুল ধস আদানি গ্রুপের শেয়ারে! ১২ হাজার কোটির লোকসান LIC- র

Date:

Share post:

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারির পরেই হু হু করে ধস নামল আদানি গ্রুপের একাধিক সংস্থার শেয়ার দরে। বুধবার আমেরিকার আদালত গৌতম, তাঁর ভাইপো-সহ মোট ৭ জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার প্রস্তাব এবং জালিয়াতির অভিযোগ তুলেছে। তার জেরেই আদানিদের শেয়ারে ফের ধাক্কা। আজ, বৃহস্পতিবার বাজার খোলার পর আদানি এনার্জি সলিউশনের স্টকের দাম ২০ শতাংশ কমে হয় ৬৯৭ টাকা। শেয়ার দরে পতনের জেরে আদানির মার্কেট ক্যাপিটালাইজেশনে উধাও ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। এদিকে আদানি ঘুষ কাণ্ডের জেরে এলআইসি খোওয়ালো ১২ হাজার কোটি টাকা।

আদানি এন্টারপ্রাইজের শেয়ার কমে হয়েছে ২ হাজার ২৭৮ টাকা। আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জোনের শেয়ারের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ। আদানি পাওয়ার এবং আদানি টোটাল গ্যাসের শেয়ার দাম নেমেছে ১৮ শতাংশের কাছাকাছি। আদানি গ্রিন এনার্জির শেয়ার দরও প্রায় ১৯ শতাংশ কমেছে। আদানি উইলমার এবং অম্বুজা সিমেন্টের শেয়ার দাম নেমেছে ১০ শতাংশ করে। এসিসি এবং এনডিটিভি-র শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে এদিন।

আরও পড়ুন- CID-র খোলনলচে বদলাছেন মুখ্যমন্ত্রী, দুর্নীতি করলে বাঁচাব না: কড়া বার্তা

অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে জুড়েছে জিকিউজি পার্টনার নামের এক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অস্ট্রেলিয়ার বাজারে আদানির অংশীদারিত্ব থাকা এই সংস্থার স্টকের দামও অনেকটা নেমে গিয়েছে।

ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের প্রায় ২২৩৭ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ। গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন। গৌতম, সাগর আদানি ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ৬ জন। অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা।

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...