Monday, June 8, 2026

ফের উত্তপ্ত আরজি কর, মর্গে ডোমেদের মধ্যে হাতাহাতিতে ভাঙল কম্পিউটার

Date:

Share post:

ফের উত্তপ্ত আরজি করের (RG Kar Medical College) ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গের ভিতর গোলমাল হয় তিন ডোমের মধ্যে। অভিযোগ সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ নিয়ে মর্গের ভিতরে আসেন। তার দুই সহকর্মী শম্ভু মল্লিক ও গৌতম মল্লিকের সঙ্গে বসে মদ্যপান করেন।মদ্যপ অবস্থায় সন্তোষ মল্লিক মর্গের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর মত্ত অবস্থায় মর্গের কম্পিউটার ভাঙচুর করেন। অনেক চেঁচামেচি করলেও সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসেন সিআইএসএফের দুই জওয়ান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিযুক্ত তিন ব্যক্তিকে।

এমনকি, হাসপাতালের অন্যান্য সরকারি সম্পত্তিও ভাঙচুর করেন ডোমেরা। বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়ায় আরজি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। একই সঙ্গে টালা থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ঘটনার অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

জানা গিয়েছে, ঘটনার জেরে হাসপাতালের মর্গ বন্ধ রয়েছে। আর তাতেই চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের।যে কম্পিউটারগুলো(computer) ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই সংবাদের শিরোনামে আরজি কর।ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১৪ অগস্ট রাতে এমনই এক কর্মসূচি চলাকালীন একদল লোক আরজি করে ঢুকে ভাঙচুর চালান। তারপরেও এই ঘটনা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...