Monday, June 8, 2026

আপাতত ভিন রাজ্যে আলু-পেঁয়াজের রফতানি বন্ধ, নবান্নে টাস্কফোর্সের বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের  সদস্যরা আজ বাজারে হানা দেন। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হয়। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ এসে পদক্ষেপ করতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিকালে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে টাস্কফোর্সের বৈঠকও বসে। সেখানে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্স এর অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকরী করা যায়, সে বিষয়টা আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। আলু ব্যবসায়ীর 26 টাকা করে  আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে দাম বাড়িয়ে দিয়েছে তারা । অন্য রাজ্যে রফতানির ক্ষেত্রেও  প্রতিশ্রুতি রক্ষা করা হয় নি। সেই কারণেই আলুর দাম বেড়ে গিয়েছে। তবে আগামী মাস থেকেই সব আলু হিমঘর থেকে বেরোনোর কথা। সেক্ষেত্রে ওই সময় থেকে বাজারে আলুর দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। পেঁয়াজের প্রসঙ্গে রবীন্দ্রনাথ বাবু বলেন, রাজস্থানের  আলোয়ার ও দক্ষিণের রাজ্যগুলি থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে ৷ এবার পেঁয়াজের দাম ধীরে ধীরে কমে যাবে ৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...