Wednesday, June 24, 2026

আর জি করে ময়নাতদন্ত নিয়ে বিতর্ক! রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের, বিভাগীয় তদন্ত হাসপাতালের

Date:

Share post:

ফের বিতর্কে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (R G Kar Madical College And Hospital)। মর্গের ২ টি ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। ভিডিও-তে দেখা যাচ্ছে, মর্গ অ্যাসিস্ট্যান্টদের কথা শুনে রিপোর্ট লিখছেন ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। এই ঘটনা ঘিরে তুমুল বিতর্ক দেখা দেয়। আর জি কর কর্তৃপক্ষের থেকে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এর পরে শনিবার, আর জি করের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় (Saptarshi Chatterjee) জানান, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এই বিষয়ে বিভাগীয় তদন্তও হচ্ছে। এর পর থেকে তিনি নিজে ময়নাতদন্তের বিষয়টি দেখবেন বলে জানান আর জি করের MSVP।

ময়নাতদন্তের রিপোর্টের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে যদি দেখা যাচ্ছে তাঁরা মর্গ অ্যাসিস্ট্যান্ট। আর তাঁদের থেকে শুনে যিনি ময়না তদন্তের রিপোর্ট লিখছেন, ব্যক্তি ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী বলেই জানাচ্ছেন আর জি কর হাসপাতালের কর্মীরা। প্রশ্ন উঠেছে, কী ভাবে এক জন মর্গ অ্যাসিস্ট্যান্টের উপরে ভরসা করে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করতে পারেন চিকিৎসক? এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন আরজিকরের উপাধ্যক্ষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে সংশ্লিষ্ট সব ব্যক্তির কাছে কারণ দর্শানোর নোটিশ গিয়েছে। একই সঙ্গে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। অধ্যক্ষকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন। হাসপাতালের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে। একই সঙ্গে আর জি করের এমএসভিপি জানান, এবার থেকে প্রতি সপ্তাহে তিনি নিজে এই পোস্টমর্টেমের বিষয়টি দেখবেন।

আরও পড়ুন- মহিলাদের বিশেষ ধন্যবাদ: মোদির মুখে শুধুই মহারাষ্ট্রের জয়, ঝাড়খন্ড নামমাত্র

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...