Wednesday, June 24, 2026

সিলেবাস বহির্ভূত বিতর্কিত প্রশ্ন নয় টেস্টে! প্রধান শিক্ষকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি সংসদের

Date:

Share post:

কোনও রকম বিতর্ক চায়না উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই কারণেই টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের সতর্ক করল সংসদ কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সিলেবাস এর বাইরের এবং বিতর্ক ছড়ায় এমন কোন প্রশ্ন করা যাবে না বলে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রত্যেকটি স্কুলকে নির্দেশ দিয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মানহানি হয় বা বিতর্ক ছড়ায় এমন কোন প্রশ্ন করা যাবে না। সংশ্লিষ্ট বিষয়ে সিলেবাসের মধ্যেই প্রশ্ন করতে হবে। এছাড়াও পরীক্ষার পর সেই প্রশ্নপত্র পরীক্ষার পর সেই প্রশ্নপত্র ইমেইল মারফত পাঠাতে হবে সংসদ কর্তৃপক্ষের কাছে। সূত্রের খবর, সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরও আপলোড করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে, প্রত্যেক স্কুলকে স্বতন্ত্রভাবে টেস্টের প্রশ্ন করতে হবে। কোনও এজেন্সি থেকে প্রশ্ন কেনা যাবে না। এমনকি বিতর্ক ছড়ায় এমন কোনও প্রশ্ন টেস্টে করা যাবে না।

আরও পড়ুন- ভোটের ময়দানে ‘আনাড়ি’ PK, চার আসনেই হারল জন সুরজ দল

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...