Saturday, June 27, 2026

সাগরে ফুঁসছে নিম্নচাপ, শীতের ইনিংসে ঘূর্ণাবর্তের থাবা!

Date:

Share post:

কনকনে শীতের আমেজ না হলেও ভোর ও রাতে নিম্নমুখী তাপমাত্রা, ঠান্ডার অনুভূতি উপভোগের সুযোগ করে দিয়েছে দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ, সাগরের চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণাবর্ত। বাংলায় সরাসরি প্রভাব পড়বে কি? এমনিতেই বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমের (Weather System in Bay of bengal)খামখেয়ালিপনার কারণে শীত আসতে দেরি হয়েছে। এবার ফের নিম্নচাপের আশঙ্কায় শীতের মেজাজ মাটি হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বাঙালির প্রিয় শীতকালীন আমেজের বড় কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। ঘূর্ণাবর্ত তৈরি হলেও নয়, না হলেও নয়। হাওয়া কি বলছে উত্তরবঙ্গের ঘন এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ালে তার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক করা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে IMD। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় পারদ পতন অব্যাহত, পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামল।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...