Saturday, June 13, 2026

স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ কমিশনের! এবার সেট পরীক্ষার পরীক্ষার্থীদের এডমিটে থাকছে কিউআর

Date:

Share post:

১৫ ডিসেম্বর রাজ্যে সহকারি অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ নিল কলেজ সার্ভিস কমিশন। এবার থেকে পরীক্ষার্থীদের এডমিট কার্ডে থাকবে কিউআর কোড। এই কোড স্ক্যান করলে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এতে প্রার্থীর ছবি, নাম, অভিভাবকদের নাম, জন্মতারিখ, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষা কেন্দ্রের নাম, কোন বিষয় পরীক্ষা দিচ্ছেন তার বিস্তারিত তথ্য এবং প্রার্থীর স্বাক্ষর থাকবে। এর পাশাপাশি একাধিক প্রযুক্তিগত ব্যবস্থাও নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। মূলত ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে যাতে কোন পরীক্ষার্থী পরীক্ষা নিতে আসতে না পারে সে কারণেই এই অগ্রিম ব্যবস্থা। চলতি বছর ৯০টি পরীক্ষা কেন্দ্রে ৩৩টি বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা দেবেন প্রায় ষাট হাজার পরীক্ষার্থী। দুই পর্যায়ে হবে পরীক্ষা। প্রথম পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে। প্রথম সেশনের পরীক্ষা হবে ১ ঘন্টার এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে দুই ঘন্টার। প্রথম পেপারের মোট নম্বর ১০০ এবং দ্বিতীয় পেপারের মোট নম্বর থাকবে ২০০।

আরও পড়ুন- রাজভবনে নিজের হাতে নিজের মূর্তি উন্মোচন করে হাসির খোরাক ‘আপনভোলা’ রাজ্যপাল

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...