Sunday, April 5, 2026

লোকাল ট্রেনে মহিলা কামরায় যাতায়াতকারী পুরুষ যাত্রীদের RPF-আর ছাড়বে না!

Date:

Share post:

মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার বিষয়টি রেলের তরফ থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। আর তাই ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে, বহু সময় পুরুষ যাত্রীরাও কারণে-অকারণে লেডিস কামরায় উঠে যাত্রা করছেন। কখনও দরজায় ঝুলে কখনও অপেক্ষাকৃত ফাঁকা ট্রেনে মহিলা কামরায়।

আসলে শহরের লাইফলাইন রেলপথ। আর সেই রেলপথেই মহিলাদের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ কামরার ব্যবস্থা। তবে বহু সময় দেখা যায় মহিলা কামরায় উঠে পড়েন পুরুষরাও। এবার লেডিস কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ আটকাতে বিশেষ সচেতনতা শিবির হল দমদম জংশন স্টেশনে।

দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তত্ত্বাবধানে, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকদের সহযোগিতায় যাত্রীদের উদ্দেশ্যে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের নিরাপদে যাত্রার জন্য, লেডিস কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ যে কতটা সমস্যাাদায়ক হয় তা বোঝানো। শুধু তাই নয় এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় ও সচেতন করা হল যাত্রীদের।
ট্রেন যাত্রার মাঝে কোনওরকম অস্বস্তিকর বা সমস্যা দায়ক পরিস্থিতি সৃষ্টি হলেও তা হেল্পলাইন নম্বরে জানালেই দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসবে রেল পুলিশ, মহিলাদের যাত্রাপথ সুরক্ষিত করতে রেলের এমন উদ্যোগ। আগামী দিনে বিভিন্ন স্টেশন গুলিতেও মহিলা কামরায় পুরুষদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করায় বিশেষ তল্লাশি চালানো হবে বলে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...