Friday, April 3, 2026

‘দয়ালু’ ডাকাত! দেগঙ্গায় ‘মা’ বলে ডেকে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

Date:

Share post:

দেগঙ্গায় ‘দয়ালু’ ডাকাত! মহিলাকে ‘মা’ বলে ডেকে পরপর দুটি বাড়িতে চলল ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে দুটি বাড়ি থেকে প্রায়ই ৬০ লক্ষ টাকার উপরে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ডাকাতি করতে এসে ডাকাত বাড়ির মালকিনকে বলে, ” মা ভয়ের কোনও কারণ নেই, আমরা আপনার সন্তানের মতো, আমাদের সেই চোখেই দেখুন।” চপকলাপোল এলাকার বাসিন্দা মৃদুল চৌধুরী ও তরুণ তপন দেব দুইজনের দোতলা বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ হানা দেয় ডাকাতদল। অভিযোগ, ৫-৬ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে অবাধে লুঠপাট চালায়। দুটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদেরকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলে। মুখে মাস্ক পরা অবস্থায় ছিল ডাকাতের দল। খবর পেয়ে এলাকায় যায় দেগঙ্গা ও হাবড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এভাবে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- আরও সতর্ক রাজ্য! এবার বাংলার বাড়ি’ প্রকল্পের প্রাপকদের অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত রাজ্যের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...