Monday, April 6, 2026

রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করে এখন তদন্ত কমিটি গড়ার ‘নাটক’ আনন্দ বোসের

Date:

Share post:

রাজভবনে নিজের মূর্তি নিজে উন্মোচন করে এখন তদন্ত কমিটি গড়ার ‘নাটক’ ‘বাংলার মায়াবতী’ সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। প্রোটোকল ভেঙে শনিবার রাজভবনে নিজের মূর্তি বসিয়ে বেজায় সমালোচনার মুখ পড়েন রাজ্যপাল। এর পরেই রাজভবনের নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূর্তি। মূর্তি কাণ্ডে মুখ বাঁচাতে নিজেই তদন্ত কমিটি গঠন করেন খোদ রাজ্যপাল।

শনিবার, রাজভবনে চিত্র প্রদর্শনী পর্বে নিজের মূর্তি উন্মোচন করেন সি ভি আনন্দ বোস। তা দেখে সমালোচনার ঝড় ওঠে। তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। মন্ত্রী ব্রাত্য বসু স্যোশাল মিডিয়ায় লেখেন, “এ তো পুরো জটায়ু। রাজভবনে ম্যাকমোহন।“ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “নিজেই নিজের সাংবিধানিক পদের অবমাননা করেছেন।“ CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে, এতে রাজ্যপালের মর্যাদার অসম্মান হয়েছে। রাজ্যের জন্যই এই ঘটনা দুর্ভাগ্যজনক। রসিকতাও ছড়িয়ে পড়ে। অনেক সত্যজিৎ রায়ে কালজয়ী ছবি হীরকরাজার দেশে ছবির ‘ভরসাফূর্তি’ উৎসবে রাজার নিজের মূর্তি নিজে উন্মোচনের সঙ্গে তুলনা টানেন। সব মিলিয়ে তীব্র বিড়ম্বনার মধ্যে পড়ে রাজভবন।

মুখ বাঁচাতে রাজভবনের তরফ থেক বিবৃতি দিয়ে বলা হয়, মূর্তিটি ভারতীয় জাদুঘরের তরফে ওই উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা। আনন্দ বোস নাকি সেটি উন্মোচন করেননি, উপহার গ্রহণ করেছেন। এবার মূর্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করেন খোদ রাজ্যপাল (C V Anand Bose)। কীভাবে প্রোটোকল ভেঙে ওই মূর্তি এল- খতিয়ে দেখা হবে। বিতর্ক ধামাচাপা দিতে আনন্দ বোসের মূর্তিটি সরিয়েও দেওয়া হয়েছে।








Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...