Monday, April 6, 2026

সংখ্যালঘু আন্দোলনে নেতৃত্ব, বাংলাদেশে গ্রেফতার ইসকনের চিন্ময় প্রভু

Date:

Share post:

ক্ষমতা বদলের পরে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছে গোটা বিশ্ব। অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় বেড়েছে সেই অত্যাচারের ঘটনা। তবে বাংলাদেশ সরকার যে আদৌ সংখ্যালঘুদের অধিকার দমনেই সচেষ্ট তার নজির হিসাবে গ্রেফতার করা হল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে তাঁদের দাবি নিয়ে সংগঠিত করার কাজ চালিয়ে যাওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmay Prabhu) গ্রেফতারিতে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা জারি হয়েছে।

একের পর এক ধর্মস্থান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ব্যক্তিগত স্তরেও নেমে এসেছে বাংলাদেশে (Bangladesh)। ধর্মীয় সংগঠন হিসাবে ইসকনকে (ISKCON) নিষিদ্ধ ঘোষণা করার দাবিও উঠেছে। আন্তর্জাতিক চাপের কাছে সেই পথে না যেতে পারলেও এবার গ্রেফতারি দিয়ে মুখবন্ধের চেষ্টায় ইউনুস (Mohammed Yunus) সরকার। এই দমননীতির প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাঁদের দাবি নিয়ে সরব ও ঐক্যবদ্ধ হওয়ার নেতৃত্ব দিচ্ছিলেন চিন্ময় প্রভু। চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে নেতৃত্ব দেন চিন্ময়। এরপরই চিন্ময় প্রভু সহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়।

তারপরেও নিজের পথ থেকে সরে আসেননি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভু (Chinmay Prabhu)। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর (Shah Jalal Airport) থেকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...