Monday, April 13, 2026

৮৫৭ দিনেও বিচার অধরা, জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা

Date:

Share post:

শিক্ষা নিয়োগ মামলায় সাড়ে আটশো দিন পার। অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। সোমবার বিশেষ ইডি (Enforcement Directorate) আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়। তবে জামিনে শর্ত দিয়েছে আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জামিন না পেলেও অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনে ইডি-র তদন্ত নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২২ সালের জুন মাসে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। শিক্ষা নিয়োগ মামলায় তাঁর নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। তবে সেই মামলাতেই তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। তিনি শহরের বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট (passport) ইডি-র (ED) কাছে জমা রাখতে হবে, এই দুই শর্তে পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন পান তিনি।

বৃহস্পতিবার মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত হয়েছিলেন তিনি। পাঁচদিনের প্যারোল চলাকালীন সেই মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তারই মধ্যে জামিনের নির্দেশ আদালতের। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের খাতায়ও অভিযুক্ত অর্পিতা। সেই মামলায় এখনও জামিন পাননি তিনি। তবে মূলত যে অভিযোগ আর্থিক তছরুপের তাতে ইডি-র মামলায় জামিন পেলে সিবিআই মামলায় জামিন পাওয়াও কঠিন হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে আদতে বিচারপ্রক্রিয়া কতদূর এগোলো তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...