Monday, April 6, 2026

হাসপাতালে ভর্তি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস

Date:

Share post:

শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হলো রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে (RBI Governor Shaktikanta Das)। আপাতত অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকেরা।

উর্জিত পাটিলের ইস্তফার পর ২০১৮ সালের ১১ নভেম্বর শক্তিকান্তকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়। ১০ ডিসেম্বর তাঁর কর্মজীবনের মেয়াদ শেষ হবে। রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন দীর্ঘদিন ধরেই শক্তিকান্ত গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন। হঠাৎ করে শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই সংক্রান্ত লিখিত বিবৃতি প্রকাশ্যে আনা হবে। মনে করা হচ্ছে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর আজই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন RBI গভর্নর।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...