Sunday, April 5, 2026

৫৩ দিনের মধুচন্দ্রিমা শেষ, দ্বিতীয় চাঁদকে বিদায় দিল পৃথিবী

Date:

Share post:

এক চাঁদ নিয়ে সুখেই ছিল পৃথিবী। হঠাৎ পৃথিবীর আকাশে উদয় হয় আর এক চাঁদের। ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে ঘর করে অবশেষে বিদায় নিল সে। পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ এতদিন কাছে ছিল, হঠাৎ করেই তা ছিটকে বেরিয়ে গেল পৃথিবীর কক্ষপথ থেকে। শেষ হল মধুচন্দ্রিমা।

চেনা চাঁদ ছাড়াও আর এক চাঁদ গত ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সংসারে যুক্ত হয়েছিল। সেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে ৫৩দিন ধরে । মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে তার অবস্থান ছিল পৃথিবী থেকে। তবু তাকে খালি চোখে দেখা যায়নি। পৃথিবীর দ্বিতীয় এই চাঁদকে না দেখতে কারণ ছিল তার আকৃতি। আসল চাঁদের ব্যস যেখানে ৩ হাজার ৪৭৬ কিলোমিটার, সেখানে এই ছোট্ট চাঁদের ব্যস মাত্র ১০ মিটার। ফলে তা এতটাই ছোটো যে খালি চোখে তাকে দেখা অসম্ভব। আকৃতি অনেকটা একটা বাসের মতন।

এই চাঁদ এসেছিল পৃথিবীর আকাশে অবশ্য ক্ষণিকের অতিথি হয়ে। ৫৩ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে তা ছিটকে গেল কক্ষপথ থেকে। এই ৫৩ দিনে পুরো একবার প্রদক্ষিণ করতে পারেনি ওই চাঁদ। আসলে কী ছিল ওই দ্বিতীয় চাঁদ? জেনে নিন তার পরিচয়। এই চাঁদ আদতে একটি গ্রহাণু। গত ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষে ঢুকে পড়েছিল সে। তারপরই পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু হয় তার। প্রদক্ষিণ করতে করতেই ২৫ নভেম্বর পৃথিবীর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যায় সে।হারিয়ে যায় মহাশূন্যে। পৃথিবীর মাধ্যকর্ষণ ছাড়িয়ে অনন্ত মহাকাশে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৫৩ দিন পৃথিবীর সংসারে থেকে হারিয়ে গেলেও সে আবার ফিরে আসবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনও ৩১ বছর। ২০৫৫ সালে ফের পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে এই দ্বিতীয় চাঁদ। আবার নিয়ম করে প্রদক্ষিণ করতে থাকবে তার পৃথিবীকে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...