Friday, June 26, 2026

দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর : সূত্র

Date:

Share post:

৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে হবে দিন-রাতের টেস্ট। এই টেস্টের আগেই দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর। ইতিমধ্যে পাঁচ টেস্টের মধ্যে প্রথম টেস্ট পারথে অজিদের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টেস্ট খেলতে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে তার আগে বুধবারই ক্যানবেরায় যাচ্ছে দল। সেখানে অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সুত্রের খবর , ক্যানবেরায় দলের সঙ্গে যাচ্ছেন না গম্ভীর। বিসিসিআইয়ের একটি সূত্র এক সংবাদমাধ্যমকে জানান, “ ব্যাক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর। ওর পরিবারের কেউ অসুস্থ মনে হয়। গম্ভীর গোলাপি বলের টেস্টের ৩ দিন আগে, অর্থাৎ ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে। ”

এদিকে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সোমবারই গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পার্‌থে সাজঘরেও দেখা গিয়েছে। প্রথম টেস্টে রোহিত না থাকায় কে এল রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জসওয়াল।

আরও পড়ুন- দিল্লির নেতৃত্বের দায়িত্বে কি রাহুল ? মুখ খুলল DC কর্তৃপক্ষ


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...