Friday, June 26, 2026

পরকীয়ার জের, যুবকের গলার নলি কেটে খুন পটাশপুরে!

Date:

Share post:

বাড়ির ভেতর থেকে উদ্ধার ৩৫ বছরের যুবকের গলার নলি কাটা দেহ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (Patashpur East Midnapore) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই যুবক বাড়িতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী চিৎকার করে জানান স্বামীকে কেউ খুন করেছেন। প্রতিবেশীদের তরফে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের অনুমান পরকীয়া সম্পর্কের কারণেই প্রেমিকের সঙ্গে মিলে যুবককে খুন করেছেন তাঁর স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের মা এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন বেশ কয়েক বছর আগে ওই যুবকের প্রথম বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুজনেই আলাদা হয়ে যান। এরপর তিনি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক গৃহবধূকে বিয়ে করেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার অশান্তির খবর পাওয়া গেছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...