Wednesday, April 1, 2026

২০২৫ এর শুরুতেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামী বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। শুক্রবার সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন আলিপুরের অতিথিশালা সৌজন্যে এই বৈঠক হবে। থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার। থাকবেন রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিরা। সব বণিকসভার প্রতিনিধিদেরও থাকার কথা। শিল্প দফতর এই বৈঠকের দায়িত্বে থাকলেও সম্মেলনের সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরাই থাকবেন। ২০২৫ –এর ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে থাকবেন দেশবিদেশের শিল্পপতিরা। থাকবেন ভূটানের রাজা। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সম্মেলনের বাকি কর্মসূচী বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনেই হওয়ার কথা। থাকবে বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন- শেষ উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং, অনুপস্থিত ২২০০ চাকরিপ্রার্থী

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...