Monday, April 6, 2026

পরীক্ষার লাইভ স্ট্রিমিং-এ আপত্তি জুনিয়র ডাক্তারদের! সুস্থভাবে পরীক্ষা দিতে কীসের ভয়?

Date:

Share post:

আরজি কর কাণ্ডের পর থেকে বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। অথচ পরীক্ষা হলে লাইভ স্ট্রিমিং-এর সিদ্ধান্তে বেঁকে বসছেন বহু মেডিক্যাল পড়ুয়া। প্রশ্ন উঠছে আপত্তি কেন? স্বচ্ছ ভাবে পরীক্ষা দিতে হবু ডাক্তারবাবুদের সমস্যা কোথায়? পরীক্ষার স্বচ্ছতা আনতে যখন স্বাস্থ্য দফতর (Department of Health And Family Welfare) লাইভ স্ট্রিমিং-এর কথা বলেছে ঠিক তখনই বেঁকে বসেছেন মেডিক্যাল পড়ুয়াদের (Medical students) একটা বড় অংশ। তাহলে কি সত্যিই, ‘ডাল মে কুছ কালা হ্যায়’? ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসার ভয় পাচ্ছেন নাকি জুনিয়র চিকিৎসকেরা?

WBJDF রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পরীক্ষার স্বচ্ছতা আনার দাবি করেছিল। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কিছু কড়া পদক্ষেপের কথা বলেন। সেই মতো কাজ শুরু হতেই বেঁকে বসেছেন বেশ কয়েকজন পড়ুয়া। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন, যে পরীক্ষার সময়ে কোনও রকমের কড়াকড়ি করা যাবে না। দিন কয়েক আগে সাপ্লিমেন্টারি পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থীর গার্ড দিতে ৫ জন পরীক্ষককে নিয়োগ করা হয়েছিল। যার ফলে জুনিয়র ডাক্তারবাবুরা বুঝে গেছেন যে আগামী সেমিষ্টারে আর কঠোর হবে এই পদক্ষেপ। ২৮ ডিসেম্বর থেকে অষ্টম সেমিস্টার শুরু হচ্ছে। তাই খবরের শিরোনামে থাকার জন্য এবং মানুষের সহানুভূতি আদায় করতে যে কড়া নিয়মের বুলি আওরে ছিলেন জুনিয়র ডাক্তাররা, এখন তাঁরা নিজেদের জালেই ফেঁসে গেছেন। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় (Mousumi Banerjee, Principal of Burdwan Medical College) অবশ্য জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের গাইডলাইন মেনেই পরীক্ষা নেওয়া হবে এবং লাইভ স্ট্রিমিংটাও হবে। ফলে বিপাকে জুনিয়র ডাক্তারবাবুরা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...