Wednesday, March 11, 2026

ওয়াকফ বিলের নামে বুলডোজার চালাচ্ছে কেন্দ্র, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ওয়াকফ বিলের বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, কেন্দ্রীয় আইন ওয়াকক ধ্বংস করছে। ওয়াকফ সংশোধনী বিলের নামে বুলডোজার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি এদিন বাংলাদেশের ইসকন প্রধানের গ্রেফতারি নিয়েও চড়া সুরে তোপ দাগেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ওয়াকফ বিল তৈরি করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। নয়া বিলে মুসলিমদের অধিকার খর্ব করা হয়েছে। কেন্দ্র ওয়াকফ ধ্বংস করতে এই বিল এনেছে। ধর্মের নামে এই রাজনীতি বরদাস্ত করা হবে না। বুলডোজার চালিয়ে কাউকে উচ্ছেদ করা যাবে না।
এদিন ট্যাব জালিয়াতি নিয়েও চড়া সুরে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হ্যাকার চক্র ট্যাবের টাকা গায়েব করেছে। এই জালিয়াতি রুখতে আমরা অ্যাপ তৈরি করেছি। ট্যাব জালিয়াতি বরদাস্ত নয়। এর পিছনে রয়েছে জামতাড়া গ্যাং।

বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতেও তিনি এদিন সরব হন। মুখ্যমন্ত্রী জানান, এটি অন্য দেশের বিষয়। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত। এ ব্যাপারে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না বাংলার সরকার। কেন্দ্রের পাশে থেকে এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমারদের সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে থাকব। একযোগে তার মোকাবিলা করব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি।‌ কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হলে আমরা তা সমর্থন করিনি। এ ব্যাপারে আমি এখানকার ইসকন প্রধানের সঙ্গে কথা বলেছি।

আরও পড়ুন- সংবিধান হাতে ধরে সংসদে সাংসদ হিসাবে শপথগ্রহণ প্রিয়াঙ্কা গান্ধীর

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...