Wednesday, April 1, 2026

সংসদ চলাকালীন রাজধানীতে বিস্ফোরণ ! প্রশান্ত বিহার এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ফের একবার দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লির প্রশান্ত বিহার এলাকা থেকে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত বিহার এলাকায় পিভিআর-এর কাছে বিস্ফোরণটি ঘটে। বৃহস্পতিবার সকাল ১১.৪৮ মিনিটে প্রশান্ত বিহার থেকে বিস্ফোরণ সংক্রান্ত একটি ফোন পায় দমকলবাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি ফায়ার সার্ভিস। ঠিক কী থেকে এমন বিস্ফোরণ সেটা যদিও জানা যায় নি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে ফরেন্সিক টিমকে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। যদিও আজ এই বিস্ফোরণের ফলে পুলিশ গোটা শহরে হাই অ্যালার্ট জারি করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিস্ফোরণটি একটি অপরিশোধিত বোমা ফেটে হয়েছে। বিস্ফোরণটি সিগারেটের অবশিষ্টাংশ পোড়ানোর ফলেও ঘটে থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর মাসেই বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহার। সাত সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায় আর তারপরেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ নাশকতা নাকি দুর্ঘটনা সেই নিয়ে তদন্ত চলছিল। ছুটির দিন ছিল বলেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সোমবার হলে পরিস্থিতি আরও অনেকটাই বিপজ্জনক হতে পারত বলে মনে করা হচ্ছে। সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানা প্রাচীরের সামনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে পাউডার জাতীয় কিছু পদার্থ মিলেছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...