Monday, June 8, 2026

এতদিন কী করছিলেন? সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ চেয়ে বিচারপতির ভর্ৎসনার মুখে সিবিআই

Date:

Share post:

ইডির পর নিয়োগ মামলায় এবার সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। বৃহস্পতিবার বিশেষ আদালতে এই মর্মে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই বিচারকের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই।

সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে এদিন বিচারক প্রশ্ন তোলেন, সিবিআই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে এত মরিয়া কেন? পাশাপাশি কেন তাঁকে হাজির করাতে চাইছেন, তা-ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতের সামনে স্পষ্ট করতে হবে বলেও জমিয়ে দেন বিচারপতি।

এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে বিশেষ আদালতে বৃহস্পতিবারও আদালতে হাজিরা দেননি সুজয়কৃষ্ণ ভদ্র। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বিচারক পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা আজই কেন সুজয়কৃষ্ণকে গ্রেফতার করতে চান? আর উনিই বা দু’দিন ধরে সশরীরে আসতে পারছেন না কেন? ওঁকে যে হাজির করানো যাচ্ছে না, তার কারণ সত্য কি না, তা-ও তো যাচাই করে দেখা উচিত! এর জন্য রিপোর্ট দিতে হবে যে, কেন ওঁকে দু’দিন ধরে হাজির করানো গেল না।’’ এর পর বিচারক শুক্রবার সুজয়কে সশরীরে হাজির করানোর নির্দেশ দেন। পাশাপাশি জেল থেকে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারক।উল্লেখ্য সুজয়কৃষ্ণের পাশাপাশি সন্তু মুখোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কমিটির চেয়ারম্যান বদল হাইকোর্টের

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...