Monday, June 8, 2026

সাগর দত্ত মেডিক্যাল কলেজের ছয় ডাক্তারি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

সাগর দত্ত মেডিক্যাল কলেজের ছয় ডাক্তারি পড়ুয়াকে এবার পরীক্ষা বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এমনকী, আদালতের নির্দেশে ক্লাসও করতে পারবেন তারা। শুধুমাত্র হস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকল। আরজি কর কাণ্ডে পর আন্দোলনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে থ্রেট কালচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে।বাদ যায়নি সাগর দত্ত মেডিক্যাল কলেজও। থ্রেট কালচারের অভিযোগ ওঠায় ১১ জন পড়ুয়ার কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ।  এদের মধ্যে ছিলেন এই ৬ ডাক্তারি পড়ুয়া এবং ৫ জন ইন্টার্ন।

কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় এই ছয় ডাক্তারি পড়ুয়ার পরীক্ষায় বসা নিয়ে জটিলতা দেখা দেয়। হাইকোর্টের হস্তক্ষেপ করায় শেষপর্যন্ত জটিলতা কাটল। মাস দুয়েক আগে এই থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে কলেজ কাউন্সিলের বৈঠকে সাগর দত্ত মেডিক্যালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রিন্সিপালের ঘরে রীতিমতো তাণ্ডব চালানো হয়। এরপরই বিষয়টি আজালতে গড়ায়। সবদিক বিবেচনা করে আদালত এই নির্দেশ দিয়েছে।কলেজ কর্তৃপক্ষকে এই ছয় ছাত্রের পরীক্ষায় বসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...