Thursday, June 25, 2026

প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কমিটির চেয়ারম্যান বদল হাইকোর্টের

Date:

Share post:

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এবার তার নেতৃত্বে এলেন হাইকোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি। জানা গিয়েছে, অসুস্থতার কারণে বিচারপতি এসপি তালুকদার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে।

সারদা-সহ বিভিন্ন চিটফান্ড বা অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তদারকির জন্য এই কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। তবে সেই কমিটির কাজের খরচ বহন করবে রাজ্য সরকার।এরপর থেকে তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ করে চলেছে। ইতিমধ্যে প্রতারিতদের অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে কাজ আরও বাকি আছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বিচারপতি সুব্রত তালুকদার। উল্লেখ্য, গত কয়েক বছরে অনেকে টাকা ফেরত পেয়েছেন। আরও টাকা ফেরত দেওয়ার কাজ বাকি আছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...