Saturday, April 4, 2026

কত টাকার স্বাস্থ্যবিমা রয়েছে তাঁর? স্বাস্থ্য সাথীর অপব্যবহারে কড়া বার্তা দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সাধারণ মানুষের জীবনে স্বাস্থ্যবিমার গুরুত্ব এখন বহুল আলোচিত। এরাজ্যে সকলকে বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুযোগ দিতে স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর নিজের শুধুমাত্র তিন লাখ টাকার স্বাস্থবিমা আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার স্বাস্থ্যবিমা প্রকল্প নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে কথা প্রসঙ্গে একথা জানান তিনি। স্বাস্থ্য সাথীর অপব্যবহার নিয়ে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘সাধারণ মানুষের টাকা নয়ছয় করা যাবে না। কারণ, তাঁরা খুব কষ্ট করেন। এই তো আমার নামে শুধুমাত্র তিন লাখ টাকার একটি মেডিক্লেম রয়েছে।’’

এদিন বিধানসভায় তৃণমূল বিধায়ক সমীরকুমার জানা প্রশ্ন করেন, ২০২৩-২৪ অর্থবছরের স্বাস্থ্যসাথী প্রকল্পে মোট কত মানুষ উপকৃত হয়েছেন আর কত টাকা খরচ হয়েছে? জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ২১ লক্ষ ২৭ হাজার ২৪৯ জন মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত হয়েছেন। এজন্য ২ হাজার ৬৮৪ কোটি টাকা খরচ হয়েছে। আর শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৮০ লক্ষ ২৫ হাজার ৮৭৬ জন উপকৃত হয়েছেন। মোট ব্যয় করা টাকার অঙ্ক ১০ হাজার ৭১৯ কোটি।

আরও পড়ুন- সংসদে তৃণমূলের অবস্থান জানাবে সংসদীয় দল: স্পষ্ট করলেন দলনেত্রী মমতা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...