Saturday, April 4, 2026

আজ বিধানসভায় মমতা, দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডে

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে (Assembly Session) আজ প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দুপুরে বিধানসভা থেকেই দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। ঝাড়খণ্ডে নিজের গদি ধরে রাখা হেমন্ত সোরেনের (Hemant Soren) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলার প্রশাসনিক প্রধান।

সম্প্রতি ঝাড়খণ্ডে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে হেমন্ত সোরেনের জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার। আজ মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দিতে যাবেন মমতা। জানা যাচ্ছে বিকেল চারটে নাগাদ অনুষ্ঠান হবে। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও ইন্ডিয়া জোটের একাধিক সদস্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এদিন রাতেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...