Friday, June 26, 2026

R G Kar দুর্নীতি মামলা: আলিপুর আদালতে প্রথম চার্জশিট CBI-এর

Date:

Share post:

আর জি করের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের চার্জশিট জমা আগেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার, আলিপুর আদালতে হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল CBI। প্রথম চার্জশিটে রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-সহ মোট পাঁচজনের নাম।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) ডাক্তার-ছাত্রীর নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে নেমে অভিযোগ ওঠে হাসপাতালের দুর্নীতিরও। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI। এর পরে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাও ধরা পড়েন। আফসর ছিলেন সন্দীপের নিরাপত্তারক্ষী। নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লবের সংস্থা। সুমন হাজরার ওষুধের দোকান। সেখানেও তল্লাশি চালানো হয়।

সন্দীপদের গ্রেফতারের পরে প্রায় তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতলের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই।








Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...