Tuesday, June 23, 2026

দুই রাজ্যে বাড়ছে বৃষ্টি, ফেনজলের আসার আভাসেই বিধ্বস্ত চেন্নাই

Date:

Share post:

শনিবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল (cyclone Fengal)। গত ২৪ ঘণ্টা ধরেই তার প্রভাব টের পাচ্ছে তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)। যত উপকূলের কাছে আসছে ফেনজল তত বাড়ছে বৃষ্টির প্রকোপ। ল্যান্ডফলের (landfall) সময় ঘূর্ণিঝড়ের গতি খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই জমা জল ও উপড়ানো গাছে বিপর্যস্ত চেন্নাই (Chennai) শহর। ঘূর্ণিঝড় প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin)।

দিল্লির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তামিলনাড়ুর পন্ডিচেরির (Pudduchery) কাছে কারাইকাল ও মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল করবে ফেনজল। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির মুখোমুখি উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলি। আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টি বেড়ে এই এলাকার নিচু সৈকত এলাকা জলমগ্ন হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাই (Chennai) শহর। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ু কতটা প্রস্তুত বিপর্যয়ের মোকাবিলায়, নিজে তদ্বির করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারে বসে তিনি কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, রানিপেট, চেঙ্গালপট্টু জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গোটা রাজ্যে ১৮টি এসডিআরএফের (SDRF) দল প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলায়, যার মধ্যে তিনটি দল রয়েছে চেন্নাই (Chennai) শহরে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে উদ্ধার করে নিয়ে আসা বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...