Friday, April 3, 2026

শীতের সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম, মিড-ডে মিল নিয়ে চিন্তায় স্কুল

Date:

Share post:

হরেক সবজি। আর ডিমের (Egg) রকমারি। শীতের মরশুমে বাঙালির পাতে মাস্ট। সে কেক হোক বা পুডিং- শীতে সবই জমে ক্ষীর। কিন্তু শাক–সবজি এবং আলু–পেঁয়াজের সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। ফলে বিক্রি হল কম। লোকসান ক্রেতা-বিক্রেতা দুতরফেরই। এদিকে মিড-ডে মিলের (Mid Day Meal) এই সামান্য বরাদ্দে শিশুদের ডিমের বদলে পুষ্টিকর কী দেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় শিক্ষক-শিক্ষিকারা (Teacher)।

সপ্তাহ খানেক আগেও খুচরো বাজারে
• একটি ডিমের দাম ছিল সাড়ে পাঁচ টাকা। কোথাও কোথা ৬ টাকাতেও বিকচ্ছিল।
• শুক্রবার সেটা একলাফে বেড়ে হয় সাড়ে ৭ টাকা
• আর সপ্তাহান্তে শনিবার ডিম বিক্রি হল ৮ টাকা প্রতি পিস

দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারি চালাচ্ছে টাস্ক ফোর্স। কিন্তু তাতে সাময়িক দাম কমলেও ফের বাড়িয়েছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। যেখানে আলুর দামই কমছে না, সেখান ডিমের (Egg) দাম কমা বিষয়ে খুব একটা আশাবাদী নন তাঁরা। বড়দিনের আগে কেকের জন্য ডিমের চাহিদা আরও বাড়বে। ফলে বেড়ে যাওয়া দাম এখনই কমবে বলে মনে হচ্ছে না।

বিক্রেতাদের মতে, ডিমের জোগান কম, আর মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার ফলেই এই দাম বৃদ্ধি। সপ্তাহ খানেক আগে থেকেই চড়তে শুরু করেছে ডিমের দাম। মিড-ডে মিলে বরাদ্দ নাম কা ওয়াস্তে বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শিশুদের কীভাবে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় শিক্ষকমহল। এই পরিস্থিতিতে ডিমের দাম বেড়ে গেলে, মিড-ডে মিলে শিশুদের পাতে কী দেওয়া হবেতা নিয়ে চিন্তায় শিক্ষক-শিক্ষিকারা।








Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...