Saturday, June 20, 2026

ছোট গ্রুপে বিদেশ ভ্রমণের সুযোগ: ট্রাভেলাইটস এবার অনলাইনে

Date:

Share post:

বিশ্ব ভ্রমণের নতুন দিশা দিচ্ছে এবার ট্রাভেলাইটস। এতদিন অফলাইনে ভ্রমণপিপাসুদের ভ্রমণের যে রস আস্বাদন করিয়েছিল ট্রাভেলাইটস এবার সেই সুবিধাই অনলাইনে। লকডাউনের মন্দার বাজারে ট্রাভেল এজেন্সি হিসাবে বাংলায় সফলভাবে ভ্রমণের দিশা দেখানো সংস্থা পরিষেবায় অন্যান্যদের থেকে অনন্য হওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার অনলাইনে পা রাখতে চলেছে বাংলার এই ট্রাভেল এজেন্সী ট্রাভেলাইটস। রবিবার ট্রাভেলাইটস পা দিলো ষষ্ঠ বছরে। এদিন কোম্পানির সিইও অর্পিতা ভট্টাচাৰ্য জানান, এতো বছর তাঁরা অফলাইনে বিভিন্ন মানুষকে নিয়ে একাধিক ট্যুর করেছেন দেশ থেকে দেশের বাইরেও। অনলাইনেও আসতে চলেছে সেই সুযোগ। যেখানেই থাকুন না কেন শুধু TRAVELITES.ONLINE-এ ক্লিক করবেন এবং পছন্দ মতো জায়গার জন্য বুকিং করতে পারবেন। ১৫ থেকে ২০ জনের ছোট ছোট গ্রুপে ঘোরার ব্যবস্থা করবেন এই সংস্থা। যার ফলে প্রত্যেক যাত্রীকে ব্যক্তিগত স্বাচ্ছন্দ দেওয়ার সুযোগ রাখছেন তারা।

শুধু তাই নয় তিনি আরও বলেন, অন্যান্য অনলাইন এজেন্সী গুলির থেকে তাঁরা ৪০০০-৪৫০০ হাজার টাকা কম রেখেই এই ট্যুরগুলি করবেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পর্বত আরোহী দেবব্রত মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক সলিল হোড়, ট্রাভেল ব্লগর অভিজ্ঞতা, বিশিষ্ট সরকারি আধিকারিক ও সাহিত্যিক বিদ্যুৎ ভট্টাচার্য, প্রখ্যাত ভ্রমণ বিশেষজ্ঞ ও কনটেন্ট রাইটার (ফেসবুক ) সঞ্জয় গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাভেলাইটসের পুরো টিম।

আরও পড়ুন- আবাসে কাটমানির অভিযোগ: মুর্শিদাবাদে মৃত্যুতে পুলিশের পদক্ষেপ দাবি তৃণমূলের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...