Saturday, April 4, 2026

অন্তত ৩টি সন্তান নিতে হবে! চাঞ্চল্যকর দাবি মোহন ভাগবতের

Date:

Share post:

দেশের জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ আরএসএস  প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে তা সন্তোষজনক নয় বলেই দাবি আরএসএস (RSS) প্রধানের। তাঁর দাবি, কোনও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ২.১-এর বেশি হতে হবে। সেক্ষেত্রে ভারতের জন্মের হার ৩ হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।

নাগপুরে (Nagpur) সংগঠনের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত দাবি করেন, আধুনিক জনগণনা বিজ্ঞান অনুযায়ী যদি কোনও জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নেমে যায় তবে সেই জাতির অস্তিত্ব বিপন্ন হয়। সেই জাতির অন্য কোনও সংকট (crisis) না থাকলেও সেই জাতি বিলুপ্ত হয়ে যায়। ভারতের জনসংখ্যার নীতি (population policy) ২০০২ সালে নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দেখলেও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নামা উচিত নয়।

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ‘কমে’ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। তাঁর দাবি জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ধরে রাখা একটি সন্তান হলে সম্ভব নয়। তাই সন্তান ২টি বা ৩টি হওয়া প্রয়োজন। বর্তমানে ভারতের জনসংখ্যা বিশ্বে সবথেকে বেশি। তা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সমিতির সদস্য শমিকা রবি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ইতিমধ্যেই দক্ষিণের একাধিক রাজ্য বেশি সন্তান ধারণের অনুরোধ করেছে। তারই মধ্যে চাঞ্চল্যকর দাবি মোহন ভাগবতের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...