Wednesday, February 25, 2026

আবাসে কাটমানির অভিযোগ: মুর্শিদাবাদে মৃত্যুতে পুলিশের পদক্ষেপ দাবি তৃণমূলের

Date:

Share post:

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবাস যোজনায় (A was Yojana) কাটমানির অভিযোগ। পরবর্তীকালে সেই টাকা ফেরত চাইতে গেলে মারধরের অভিযোগও ওঠে। গুরুতর আহত অবস্থায় আতাবুর রহমান নামে এক ব্যক্তিকে কলকাতার এনআরএস হাসপাতালে (NRS Medical College and Hospital) ভর্তি করা হয়। সেখানে রবিবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে কাটমানির মতো সামাজিক অপরাধে পুলিশের কড়া পদক্ষেপ দাবি করেছে রাজ্যের শাসক দল।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের (Raghunathganj) মিঠিপুর পঞ্চায়েতের বাসিন্দা আতাবুর রহমান আবাস যোজনার ঘরের জন্য দেওয়া টাকা দাবি করে স্থানীয় নেতা মিঠুন শেখের কাছে। তখনই আতাবুরকে মারধর করার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হলে রঘুনাথগঞ্জ থানার (Raghunathganj police station) পুলিশ মিঠুন শেখকে গ্রেফতার করেছে।

তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, দাবি রাজ্যে শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবী করেন অভিযোগটি মারাত্মক। তবে এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এগুলি সামাজিক অপরাধ (social crime) এবং পুলিশের উচিত এই ধরনের অপরাধকে কড়া হাতে নিয়ন্ত্রণ করা। পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে দাবি শাসকদলের নেতার।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...