Tuesday, June 23, 2026

রংপো বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৭, প্রশাসনের সাহায্য দাবি বেলগাছিয়ার মইনের পরিবারের

Date:

Share post:

তিস্তায় (Teesta river) বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে। মৃতদের মধ্যে একজন খাস কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। বেলগাছিয়ার (Belgachia) বাসিন্দা সেই যুবকের পরিবার মৃতের দেহ ফেরাতে প্রশাসনের নজর দাবি করল। ইতিমধ্যেই পরিবারের সদস্য পৌঁছে গিয়েছেন দেহ ফিরিয়ে আনতে।

শনিবার শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটক (Gangtok) রওনা দেয় একটি বেসরকারি বাস। কিন্তু পথেই রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তায় অটল সেতু (Atal bridge) ভেঙে। বাসযাত্রীদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিকিম পুলিশ ও কালিম্পং পুলিশ। উদ্ধার করা হয় পাঁচজনের মৃতদেহ। তাঁদের মধ্যে একজন ছিলেন মহিলা। চারজন ছিলেন বাংলার বাসিন্দা। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতে। গুরুতর আহত ছিলেন অন্তত ১৫ জন। মৃতদের মধ্যে একজন ছিলেন বেলগাছিয়ার বাসিন্দা শেখ মইন হাসান।

বেলগাছিয়ার (Belgachia) বাসিন্দা মইনের পরিবারে শনিবারই তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছায়। ব্যাঙ্কের লোন ভেরিফিকেশন বিভাগে কর্মরত মইনের ছোট ভাই দেহ ফিরিয়ে আনার জন্য শিলিগুড়ি রওনা দেন খবর পেয়েই। পরিবারের দাবি, স্ত্রী ও দুই সন্তানের পরিবারে মইন ছিল একমাত্র রোজগেরে। তাঁর মৃত্যুতে সমস্যায় তাঁর পরিবার। এই পরিস্থিতিতে প্রথমে দেহ উদ্ধার করে ঘরে ফিরিয়ে আনতে প্রশাসনের সাহায্য চেয়েছেন তাঁরা। সেই সঙ্গে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...