Wednesday, May 6, 2026

প্রকাশ্যে এল জুনিয়র হিটম্যানের নাম, ছেলের নাম কি রাখলেন রোহিত-রীতিকা ?

Date:

Share post:

প্রকাশ্যে এল ভারত অধিনায়ক রোহিত শর্মার পুত্র সন্তানের নাম। ছেলের নাম সামনে আনলেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের বাবা হন রোহিত। পুত্র সন্তানের জন্মদেন রীতিকা। সেই ছেলের নাম রাখেছেন আহান । সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রোহিতের স্ত্রী।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরি একটি ছবি পোস্ট করেন রীতিকা। সেখানে চারটি পুতুলের ছবি দেন রীতিকা। যেন বাবা-মা তাদের ছেলে-মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি পুতুলের টুপিতে লেখা ‘রো’, আর তাতে স্পষ্টতই যে রোহিত শর্মাকে বোঝাচ্ছে। আরেকটি পুতুলের টুপিতে ‘রিতস’ দেখা বোঝা যাচ্ছে, তা ঋতিকার নাম। পাশে ছোট্ট মেয়েটির টুপিতে লেখা ‘স্যামি’। তা যে রোহিত-ঋতিকার মেয়ে সামাইরার নাম, তা বুঝতে অসুবিধা হইয় নেটিজেনদের। আর ডানপাশে রয়েছে আরেকটি ছোট্ট পুতুল। তার মাথায় লেখা ‘আহান’। সেটাই যে ‘জুনিয়র হিটম্যান’-এর নাম তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।

 

 

 

 


রোহিত-রীতিকা ছেলের কী নাম রাখেন, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। ডিসেম্বরের প্রথম দিনই সেই কৌতুহলের অবসান ঘটালেন রোহিতের স্ত্রী নিজেই।

আরও পড়ুন- চেন্নাইয়ানকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান


Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...