Tuesday, April 7, 2026

মেঘ বৃষ্টিতে আটকে শহরের শীত, পারদ-পতনের কামব্যাক ইনিংস নিয়ে ধোঁয়াশা!

Date:

Share post:

শিশিরে নয়, বরং শীতের সকালে মেঘলা আকাশ আর বৃষ্টির যুগলবন্দিতে ডিসেম্বরের প্রথম থেকে ভিজছে কলকাতার রাস্তা। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ ভার। কবে ফের পারদ পতন তা নিয়ে এখনই কোন নির্দিষ্ট আভাস মিলছে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, সর্বোচ্চ প্রায় ২৬ ডিগ্রিতে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই।

ঘূর্ণিঝড় ফেনজলের (Fengal cyclone) কারণে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে। দক্ষিণবঙ্গে কমেছে ঠান্ডা, যদিও উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের অনুভূতি উপভোগে খুশি পর্যটকরা। নিম্নচাপ এই মুহূর্তে তামিলনাড়ুতে অবস্থান করছে। যার প্রভাবে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন। সোমবার উপকূলবর্তী কয়েক জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন সামান্য বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। নিম্নচাপের মেঘ কাটতেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে উইকেন্ডে ঠান্ডা বাড়তে পারে।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...