Saturday, June 27, 2026

একদিনে তাপমাত্রা কমল ২ ডিগ্রি, বাধা সরিয়ে শীতের ওয়ার্ম আপ শুরু

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে শীতে ফিরছে বাংলা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এক ধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। যদিও কনকনে ঠাণ্ডার আমেজ এখনও মেলেনি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Deparment) বলছে শ্রীনিকেতনে পারদ ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬. ০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। উইকেন্ডের আগে বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকবে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে।চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।


Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...