Friday, April 3, 2026

কাঠগড়ায় কলকাতার স্কটিশচার্চ কলেজ, অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াকে হেনস্থার অভিযোগ

Date:

Share post:

এবার কাঠগড়ায় কলকাতার স্কটিশচার্চ কলেজ। এই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে এক পড়ুয়াকে নানা ভাবে হেনস্থার অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে এক ছাত্রী।সেই অভিযোগে বলা হয়, ওই অধ্যাপক অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করতেন দীর্ঘদিন ধরেই। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।

পড়ুয়াদের থেকে জানা গিয়েছে,স্কটিশচার্চ কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সমীর রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। কলেজেরই এক ছাত্রীকে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে সেই অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ, দিনের পর দিন তিনি এই ধরনের কাজ চালিয় গিয়েছেন।বুধবার সেই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। এরপর আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ অফিশিয়ালি সেই অভিযোগ গ্রহণ করেছে।

বুধবার সেই চ্যাট ভাইরাল হতেই বৃহস্পতিবার সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলেজের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা।অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে কলেজের ছাত্রছাত্রীরা। বাইরের চত্বরে স্লোগান চলছে। বিক্ষোভ প্রদর্শন করছেন পড়ুয়ারা। অধ্যাপকের পদত্যাগের দাবি করেছেন পড়ুয়ারা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...