Saturday, April 4, 2026

রুমমেটের হাতে খুন! কানাডায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় পড়ুয়ার

Date:

Share post:

হাতাহাতি-বচসা-খুন। ভারতীয় পড়ুয়া খুন হলেন কানাডায় (Canada)। ছুরির কোপ মেরে ভারতীয় পড়ুয়াকে খুন করেছেন রুমমেট। অভিযুক্ত রুমমেটকে আটক করেছে পুলিশ। কী থেকে এমন ঘটনা ঘটেছে তার ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মৃত ভারতীয় পড়ুয়ার নাম গুরাসিস সিং (২২)। কানাডার সারনিয়া ল্যাম্বটন কলেজের (Lambton College) পড়ুয়া ছিলেন। তিনি ছিলেন পঞ্জাবের (Punjab) বাসিন্দা। সারনিয়াতেই ক্রসলি হান্টার (৩৬) নামে ব্যক্তির সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন গুরাসিস। এরপর গত ১ ডিসেম্বর ভোরে তাঁর সঙ্গে হান্টারের শুরু হয় ঝগড়া। এরপরই হান্টার গুরাসিসকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মৃত্যু হয় ভারতীয় পড়ুয়ার।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হান্টারকে আটক করে। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। কী কারণে ভারতীয় পড়ুয়াকে খুন হতে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। গুরাসিসের মর্মান্তিক পরিণতিতে শোকাহত ল্যাম্বটন কলেজের পড়ুয়ারা। শেষকৃত্যের জন্য তাঁর দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...