Thursday, June 25, 2026

গ্রামের হাসপাতালে যেতে নারাজ, ৩১ সিনিয়র ডাক্তারকে কড়া শাস্তি স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

রোগী পরিষেবায় গাফিলতি সিনিয়র ডাক্তারদের। এর আগে দু-দুবার সতর্ক করা সত্ত্বেও গ্রামে যেতে চাইছেন না চিকিৎসকরা। কড়া পদক্ষেপের পথে হাটল রাজ্যের স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হলো। এই চিকিৎসকরা বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করার কারণে এই নির্দেশ বলে জানা যাচ্ছে।

ডাক্তারির শপথ ভুলে আন্দোলনের নামে দিনের পর দিন সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে, প্রাইভেট প্র্যাক্টিস চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের শিখণ্ডী করে পিছন থেকে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছেন। এবার দায়িত্বে অবহেলার কারণে শাস্তির খাঁড়া নেমে এলো। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালে এই ডাক্তারদের সতর্ক করা হয়েছিল। তাতেও চিকিৎসকদের একাংশের মধ্যে কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি। ফলত রাজ্যের স্বাস্থ্য দফতর (Health And Family Welfare Department, WB Govt) পুরো বিষয়টি খতিয়ে দেখে, প্রায় আড়াই হাজার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মধ্যে থেকে ৩১ জনকে বেছে নেওয়া হয়েছে যাঁদের বিরুদ্ধে কাজে চরম গাফিলতির অভিযোগ রয়েছে। ওই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নাম, কোন কলেজে বন্ড পোস্টিংয়ে আছেন এবং যে সব মেডিক্যাল কলেজে তাঁরা যুক্ত বিজ্ঞপ্তিতে সেসব জানানোর পাশাপাশি গ্রামে তাঁদের কাজ করতে যাওয়ার অনীহার বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট এমএসভিপিদেরও। স্বাস্থ্য ভবনের বার্তা খুব স্পষ্ট, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে রোগী পরিষেবায় অবহেলা করলে চিকিৎসকদের আর রেয়াত করা হবে না। সাম্প্রতিককালে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর বন্ডের কুড়ি লক্ষ টাকা একবারে ফেরত দেওয়ার কথা জানিয়ে দিয়েছে অভিযুক্ত সিনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...