Friday, April 3, 2026

শান্তনুর পরিবর্তে মেডিক্যাল কাউন্সিলে রাজ্যের নতুন প্রতিনিধির  নাম শীঘ্র ঘোষণা

Date:

Share post:

মেডিক্যাল কাউন্সিলে রাজ্যের নতুন প্রতিনিধি, নাম শীঘ্র ঘোষণা করা হবে। আগে প্রতিনিধি ছিলেন শান্তনু সেন। তাকে বদলি করতে চেয়ে কাউন্সিল চিঠি দেয় স্বাস্থ্য দফতরকে। স্বাস্থ্য দফতর জানিয়েছে দ্রুত প্রতিনিধির নাম ঘোষণা হবে।গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরকারি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতিতে সেই হাসপাতালের সুপার বা অধ্যক্ষ চেয়ারম্যান হবেন। কোনও নেতা শীর্ষপদে থাকবেন না। তবে এবার নেতারা শুধুমাত্র সরকারি প্রতিনিধি হয়ে সাধারণত থাকবেন।

২৪টি মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতির পদে কিছু রদবদল হয়েছে। শান্তনু সেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন।এই বিষয়ে শান্তনু সেন বলেন, আমাকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি কাজ করছিলাম। কিছু লোক আমার বিরুদ্ধে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। আমাকে সেই চিঠিও পাঠানো হয়নি। যদিও আমি আমার বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি।এদিকে শান্তনুর জায়গায় আগামী দিনে কে আসবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, পরবর্তী প্রতিনিধির নাম খুব দ্রুত ঘোষণা হতে পারে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...